• হোম > ফুটবল > মেসিকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

মেসিকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

  • সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১২:১৮
  • ৫৩৩

 মেসিকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর স্প্যানিশ লা-লিগার ম্যাচে প্রথম মাঠে নামে ক্লাবটি। সাবেক তারকা মেসিকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

এদিন ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেছেন ব্র্যাথওয়েট। এছাড়া একটি করে গোল করেন জেরার্ড পিকে এবং সার্জিও রবার্তো। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের পক্ষে একটি করে গোল করেছেন হুলেন লোবেতো এবং মিকেল ওইয়ার সাবাল।

ম্যাচের প্রথমার্ধেই ব্র্যাথওয়েটের দুই গোল এবং পিকের একটি গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা না মিললে সহজ জয়ই পাচ্ছিল মেসিবিহীন বার্সেলোনা।

কিন্তু শেষদিকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ায় সোসিয়েদাদ। তবে জয় কিংবা ড্র- কোনোটাই পায়নি তারা। উল্টো শেষদিকে আরেকটি গোল খেয়ে বসে সোসিয়েদাদ। ফলে বার্সেলোনা জয় পায় ৪-২ ব্যবধানে।

সূত্র: বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110372 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 10:44:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group