• হোম > জাতীয় | বাংলাদেশ > বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস আগামী ২৪ ঘণ্টায়

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস আগামী ২৪ ঘণ্টায়

  • সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৬:৫৯
  • ৫৬৩

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস আগামী ২৪ ঘণ্টায়

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

এর আগে গতাকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলায় ৬১ মিলিমিটার। এছাড়া সিলেটে ৪৪ মিলিমিটার, সৈয়দপুরে ২৪ মিলিমিটার, চাঁদপুরে ২১ মিলিমিটার, ডিমলায় ১৮ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৭ মিলিমিটার এবং ঈশ্বরদীতে ১৫ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টা বা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজ সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৪ মিনিটে।

সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সূত্র : বাসস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110434 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 07:18:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group