• হোম > জীবন | বিনোদন > জানা যাবে আজ পরীমনির জামিন হবে কিনা

জানা যাবে আজ পরীমনির জামিন হবে কিনা

  • বুধবার, ১৮ আগস্ট ২০২১, ১০:১৫
  • ৬০৪

 জানা যাবে আজ পরীমনির জামিন হবে কিনা

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি হবে আজ বুধবার।

ঢাকার মুখ্য মহানগন হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে এ শুনানি হবে।

এর আগে গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।

পরে আদালত আজ বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110544 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 02:55:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group