• হোম > বিনোদন > গোপনে আং‌টি বদল!

গোপনে আং‌টি বদল!

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ১১:২৪
  • ৫৪৪

 গোপনে আং‌টি বদল!

অনেকদিন ধরেই প্রেম করছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা যায় তাদেরকে। কিছুদিন আগে ‘শেরশাহ’ ছবিটি দেখতে গিয়েছিলেন দুজনে। কিন্তু ছবি শেষ হবার পর পাপারাজ্জির মুখোমুখি হবেন না বলে দুজন আলাদা আলাদা করে হল থেকে বাইরে এলেন। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে তাদের বাগদানের খবর। বলিউডে গুঞ্জন, তারা নাকি আং‌টি বদল করেছেন। তবে এই নিয়ে দুজনেই মুখ খোলেননি। খবরটি কত‌টা সত্যি তা নিয়েও চলছে জল্পনা।

তবে নেটিজেনরা এই খবরে খুবই উত্তেজিত। অনেকে আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানের জন্য দুঃখপ্রকাশ করেছেন। আবার অনেকেই ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন। আর তার সঙ্গেই কৌতুহল শুরু হয়েছে, কবে বিয়ে করছেন এই দুই তারকা। অনেকে বলছেন, এ বছরের শেষের দিকেই চার হাত এক হচ্ছে। তবে তারা মুখ না খুললেও দুজনের বন্ধু অনিল পুত্র হর্ষবর্ধন কাপুর নিশ্চিত করেছেন যে ভিকি ও ক্যাটরিনা সম্পর্কে রয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110647 ,   Print Date & Time: Monday, 22 June 2026, 08:53:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group