• হোম > ক্রিকেট | খেলা > মুশফিক-লিটনকে নিয়ে দল ঘোষণা নিউজিল্যান্ড সিরিজে

মুশফিক-লিটনকে নিয়ে দল ঘোষণা নিউজিল্যান্ড সিরিজে

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১, ১৭:১০
  • ৭৩৩

 মুশফিক-লিটনকে নিয়ে দল ঘোষণা নিউজিল্যান্ড সিরিজে

নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলে বাদ পড়েছেন এক জন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াড ছিল ১৭ সদস্যের। বৃহস্পতিবার ঘোষিত দলে সেখান থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। পারিবারিক কারণে এই দুই সিরিজ খেলতে না পারা ৩ ক্রিকেটার মুশফিকুর রহম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব এবার ফিরেছেন। চোটের কারণে এ সিরিজেও নেই ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে বিকেল ৪টায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110668 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 11:23:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group