• হোম > খেলা | ফুটবল > উয়েফা বর্ষসেরার সেরা তিনে নেই মেসি-নেইমার-রোনালদো

উয়েফা বর্ষসেরার সেরা তিনে নেই মেসি-নেইমার-রোনালদো

  • শনিবার, ২১ আগস্ট ২০২১, ১২:৩৮
  • ৫৭৬

 উয়েফা বর্ষসেরার সেরা তিনে নেই মেসি-নেইমার-রোনালদো

দ্বিতীয়বারের মতো উয়েফার বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের উয়েফার আয়োজিত দুই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্সলিগ ও ইউরোর প্রভাব পড়েছে এই তালিকা। প্রথমবারের মতো এবারও সেরা তিনে নেই সময়ের তিন তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। গতবার মেসির সঙ্গে সমান ভোট পেয়ে চারে থাকা পিএসজির এই তারকা ফরোয়ার্ড এবার দশেও জায়গা পাননি।

ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার প্রকাশিত তালিকায় প্রথম তিনজনের দু’জনই হলেন চেলসির হয়ে চ্যাম্পিয়ন্সলিগ জেতা তারকা এনগোলো কান্তে, জর্জিনহো। অবশ্য কান্তে ইউরোতে তেমন কিছু করতে না পারলেও ইউরোর শিরোপা জিতেছেন জর্জিনহো। তাদের সঙ্গে সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। মজার ব্যাপার হলো এবারই প্রথম সেরা তিনজনই মিডফিল্ডার। তবে সবার সেরা কে, তা জানতে চোখ রাখতে হবে আগামী ২৬ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের দিকে।

গত মৌসুমে চেলসির দুই মিডফিল্ডার জর্জিনহো ও কান্তে ছিলেন অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগের শিরোপাজয়ীদের চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে শিরোপা জেতাতে চেলসির হয়ে বড় অবদান রাখেন তারা। ম্যানসিটির বিপক্ষে ফাইনালে দুজনই ছিলেন প্রথম একাদশে। জার্মানির কাই হাভার্জের প্রথমার্ধের গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। সেমি-ফাইনাল ও ফাইনালে টানা ম্যাচসেরা হন কান্তে।

থমাস টুখেলের দল লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিটও পেয়ে গেছে। এছাড়া ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। অন্যদিকে প্রিমিয়ার লিগে ম্যান সিটির শিরোপা জয়ে বড় অবদান ডি ব্রুইনার। যদিও ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও ইউরোতে তার পারফরম্যান্স চোখে পড়েনি খুব একটা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110716 ,   Print Date & Time: Monday, 27 April 2026, 08:23:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group