• হোম > বিনোদন > ছোট্ট ক্যারিয়ারে এটি একটি অর্জন

ছোট্ট ক্যারিয়ারে এটি একটি অর্জন

  • শনিবার, ২১ আগস্ট ২০২১, ১৯:০০
  • ৪৭৮

 ছোট্ট ক্যারিয়ারে এটি একটি অর্জন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি পালনের মধ্ যদিয়ে এই কীর্তিমান অভিনেতাকে স্মরণ করা হচ্ছে।

নায়করাজকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন তার ভক্ত, সহকর্মীরা। তাকে নিয়ে লিখছেন নানা প্রজন্মের তারকারাও। জনপ্রিয় অভিনেতা নিরব হোসেনের স্মৃতিতেও উজ্জ্বল নায়করাজ। তাকে স্মরণ করে এই অভিনেতা লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক সাহেব তার বর্ণিল ক্যারিয়ারে কিছু চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় “মন দিয়ে তোমাকে” চলচ্চিত্রে আমার কাজের সৌভাগ্য হয়েছিল। ছোট্ট ক্যারিয়ারে এটি একটি অর্জন বলে মনে করি।

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মহান অভিনেতা নায়করাজ রাজ্জাক সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করি। একজন সংস্কৃতিকর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা অর্জনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালি সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110738 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 09:45:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group