• হোম > ঢাকা | বাংলাদেশ > বিচার বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে

বিচার বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে

  • রবিবার, ২২ আগস্ট ২০২১, ১২:১৩
  • ৫৯৮

 বিচার বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বিচার বিভাগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক ও ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে লেবু, মালটা, সফেদা, পেয়ারা ও পেঁপেসহ তিন শতাধিক প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110747 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 02:51:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group