• হোম > অন্যান্য > ‘জলরঙ’ এর নায়ক সাইমন, জেলেপল্লীতে হবে শুটিং

‘জলরঙ’ এর নায়ক সাইমন, জেলেপল্লীতে হবে শুটিং

  • সোমবার, ২৩ আগস্ট ২০২১, ১৭:০০
  • ৪৮৮

 ‘জলরঙ’ এর নায়ক সাইমন, জেলেপল্লীতে হবে শুটিং

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জলরঙ’ এর জন্য নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে চিত্রনায়িক সাইমন সাদিককে। সোমবার সমকালকে ছবিটির নায়ক চূড়ান্ত করার বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক অপূর্ব রানা।

মি. রানা বলেন, ‘ছবিটির নায়ক হিসেবে সাইমনের নামেই অনুদানের জন্য জমা দেওয়া ছিলো। তাই ছবিটিতে সেই থাকছেন। তবে সাইমনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই সেটাও চূড়ান্ত করা হবে।’

এদিকে সম্প্রতি করোনাভাইস থেকে মুক্ত হয়েছেন সাইমন সাদিক। সেরে উঠার পর শারীরিক কিছু সমস্যার কারণে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। তবে ‘জললঙ’ নিয়ে পরিচালক অপূর্ব রানার সঙ্গে নিয়মিতই ফোনে কথা হয় বলে জানান তিনি।

সাইমন সাদিক বলেন, ‘অপূর্ব রানা ভাইয়ের সঙ্গে অনেক মধুর সম্পর্ক আমার। তার সিনেমাটিতে মৌখিকভাবে চূড়ান্ত আমি। অবশ্য রানা ভাইয়ের ছবিতে মৌখিক চূড়ান্ত মানেই যথেষ্ট আমার কাছে। দুএকদিনের মধ্যে বাসা থেকে বের হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবো।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110866 ,   Print Date & Time: Sunday, 26 July 2026, 11:40:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group