• হোম > খুলনা | বাংলাদেশ > গরুবাহী গাড়ির চাপায় নিহত মোটরসাইকেলের চালক

গরুবাহী গাড়ির চাপায় নিহত মোটরসাইকেলের চালক

  • মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ০৯:০৬
  • ৫৪৯

 গরুবাহী গাড়ির চাপায় নিহত মোটরসাইকেলের চালক

খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের কাটাখালীর শ্যামবাগাত বাস স্ট্যান্ড মোড় এলাকায় সোমবার রাতে গরুবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে লোকমান শেখ (২৫) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গরু বহনকারী গাড়ির সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

নিহত ব্যক্তির বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামে। তার পিতার নাম মোঃ লিয়াকত আলী বলে জানা গেছে। কাটাখালি হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110913 ,   Print Date & Time: Wednesday, 29 July 2026, 05:56:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group