• হোম > বাংলাদেশ > কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

  • মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ১১:৫৩
  • ৭১৭

 কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম ইয়াসিন মিয়া (৪০)।

সোমবার রাত সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাসরোড এলাকায় ফ্যামিলি বিপণিবিতানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিনের বাড়ি কেরানীগঞ্জের ছাঁটগাঁও এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, রাত সোয়া ১০টার দিকে ইয়াসিন জিনজিরা বাসরোড এলাকায় ফ্যামিলি বিপণিবিতানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন-চারজন ইয়াসিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110945 ,   Print Date & Time: Monday, 25 May 2026, 08:30:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group