• হোম > খেলা | ফুটবল > বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টাইন দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টাইন দল ঘোষণা

  • মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ১৬:০৬
  • ৫০৮

 বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টাইন দল ঘোষণা

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এর মাধ্যমে পিএসজিতে নতুন সতীর্থ ব্রাজিলিয়ান নেইমারের মোকাবেলা করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

আগামী ৫ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের হাই ভোল্টেজ এই ম্যাচটি ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হবে। পিএসজির সতীর্থ হিসেবে এই প্রথম কোনো ম্যাচে মেসি-নেইমার একে অপরের মোকাবেলা করতে যাচ্ছেন। এর আগে জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়ে শিরোপা জয় করেছিল।

এই ম্যাচের আগে ও পরে বিশ্বকাপ বাছাইপর্বের আরো দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/110977 ,   Print Date & Time: Sunday, 17 May 2026, 07:53:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group