• হোম > বিনোদন > একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত

একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত

  • শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৫:১৫
  • ৫১৬

 একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত

নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নতুন করে ভক্তদের আলোচনার খোরাক জুগিয়েছেন শিবানি দন্ডেকর। ফারহানের প্রেমিকা শুক্রবার তার গলায় আঁকা একটি ট্যাটুর ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এতে ইংরেজিতে ছোট অক্ষরে লেখা ফারহান নাম। বলিউডের আলোচিত তারকা জুটি অভিনেতা, নির্মাতা ফারহান আখতার ও কণ্ঠশিল্পী, অভিনেত্রী শিবানি দন্ডেকর। নিজেদের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রকাশ করেন এ প্রেমিকযুগল। এ নিয়ে চলে ভক্তদের আলোচনা। শিবানিকে ট্যাটুটি করে দিয়েছেন কোরীয় এক শিল্পী। প্রেমের সম্পর্কের তিন বছর পূর্ণ করেছেন ফারহান ও শিবানি।

অসামাজিক কার্যকলাপ, মহিলা ভাইস চেয়ারম্যানকে আটকে বিয়ে দিলেন এলাকাবাসী
করোনাভাইরাস মহামারিতে শিবানি ছিলেন ফারহানের সঙ্গে। সেই সময়টা অনেক কিছুই শিখিয়েছে বলে জানিয়েছেন এ শিল্পী। শিবানি জানান, একসঙ্গে থেকেও কীভাবে পরস্পরের জীবনযাপনকে শ্রদ্ধা করতে হয়, তা শিখেছেন ফারহানের কাছ থেকে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফারহানের সঙ্গেই কাটিয়ে দেবেন বাকি জীবনটা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111152 ,   Print Date & Time: Sunday, 10 May 2026, 01:23:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group