• হোম > ক্রিকেট | খেলা > অনুশীলনে ফিরলেন সাকিব

অনুশীলনে ফিরলেন সাকিব

  • শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৭:৪০
  • ৫২০

 অনুশীলনে ফিরলেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে ফিরে তিনদিনের হোটেল কোয়ারেন্টিনে ছিলেন সাকিব আল হাসান। কোভিড নেগেটিভ হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য গতকাল শুক্রবারই দলের অনুশীলন শুরু হয়েছিল।

আজ শনিবার দুপুরের দিকে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। এরপরই দলীয় অনুশীলনে যোগ দেন তিনি।

আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। বাকি চারটি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব কয়টি ম্যাচই বিকেল ৪টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111168 ,   Print Date & Time: Monday, 10 August 2026, 01:55:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group