• হোম > বিনোদন > শুভ ফিরছেন ‘নূর’ দিয়ে

শুভ ফিরছেন ‘নূর’ দিয়ে

  • শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৭:৫৭
  • ৫৩৪

 শুভ ফিরছেন ‘নূর’ দিয়ে

করোনার কারণে গত এপ্রিল থেকে পুরোপুরি কাজের বাইরে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার উপর আবার পায়ের পুরোনো ইনজুরি। অবশেষে ‘নূর’ দিয়ে সিনেমার শুটিং শুরু করছেন এই অভিনেতা। জানালেন, এখন বেশ ভালো আছেন। আর এ কারণে দ্রুতই কাজে ফিরছেন এই অভিনেতা।

আরিফিন শুভ বলেন, ‘ঢাকার বাইরে এর শুটিং হবে। করোনার সময় দর্শক উপস্থিতি সামলানো কঠিন হবে। তাই স্থানটা বলা এখনই ঠিক হবে না। ৫ সেপ্টেম্বর শুটিং স্থানে টিম নিয়ে যাব। আর শুটিং শুরু হবে ৭ সেপ্টেম্বর।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করছেন ‘নূর’। সিনেমাটির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। সিনেমার গল্পটি প্রেমের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111172 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 05:32:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group