• হোম > জীবন > এখন গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এখন গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

  • শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৮:৫৩
  • ৫২৪

 এখন গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এখন গ্রামগঞ্জে করোনায় মৃত্যু বেশি বেড়েছে বিধায় আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমরা গ্রামগঞ্জে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। তাই গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশ-ঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দিব। অন্যদেরকে ধৈর্য্য ধরতে হবে। আগে বয়স্কদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে।’

শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন। সেব্যাপারে যত টাকাই লাগুক তার ব্যবস্থা রাখা হয়েছে।

শোক সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111183 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 11:23:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group