• হোম > ঢাকা | বাংলাদেশ > বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু গাজীপুরে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু গাজীপুরে

  • রবিবার, ২৯ আগস্ট ২০২১, ০৮:৪৯
  • ৫৫২

 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু গাজীপুরে

গাজীপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম ও শরীফ হোসেন নামের দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে একটি স্টিল কারখানায় এবং একটি ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে।

নুর ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার লতিফগঞ্জ এলাকার বাসিন্দা এবং শরীফ হোসেন ময়মনসিংহের ত্রিশাল থানার রাজাবাড়ী এলাকার বাসিন্দা।

টঙ্গী পশ্চিম থানার এসআই উত্তম কুমার জানান, টঙ্গী মিলগেট এলাকায় এস এস স্টিল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন নুর। সকালে কারখানায় কাজ করছিলেন তিনি। একপর্যায়ে রডের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় নিউহুপ ফিড মিলে কাজ করার একপর্যায়ে শরীফ নামের ওই শ্রমিক কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111189 ,   Print Date & Time: Thursday, 16 April 2026, 03:07:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group