• হোম > ঢাকা | বাংলাদেশ > বাসের ধাক্কায় রেলওয়ে কর্মচারী নিহত

বাসের ধাক্কায় রেলওয়ে কর্মচারী নিহত

  • রবিবার, ২৯ আগস্ট ২০২১, ১০:০০
  • ৬৭১

 বাসের ধাক্কায় রেলওয়ে কর্মচারী নিহত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম আনিসুর রহমান (৪৫)।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ওয়াপদা ২নং গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান নওগাঁ জেলার সান্তাহার উপজেলার রানীনগরের পূর্ব বালুভরা গ্রামের বাছের আলীর ছেলে। তিনি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, মোটরসাইকেল চালিয়ে আনিসুর রহমান সৈয়দপুর শহর থেকে নীলফামারী সড়কে ঢেলাপীর যাচ্ছিলেন। এ সময় ওয়াপদা ২নং গেটের কাছে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111232 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 08:34:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group