• হোম > বাংলাদেশ > উদ্ধার হলো ডুবে যাওয়া সেই ট্রলার

উদ্ধার হলো ডুবে যাওয়া সেই ট্রলার

  • রবিবার, ২৯ আগস্ট ২০২১, ১৫:৫৭
  • ৬০৭

 উদ্ধার হলো ডুবে যাওয়া সেই ট্রলার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ঘটনার ৪০ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় রবিবার বেলা ১১টার দিকে ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনা হয়।
ট্রলারের ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার বিকেলে ট্রলার ডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ জন নারী ও ৯ জন শিশু। স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যাযনি।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111271 ,   Print Date & Time: Friday, 7 August 2026, 03:41:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group