• হোম > বাংলাদেশ > বিয়ে নিয়ে পরিবারের সাথে মনোমালিন্যে, গলায় ফাঁস দিল কিশোরী

বিয়ে নিয়ে পরিবারের সাথে মনোমালিন্যে, গলায় ফাঁস দিল কিশোরী

  • সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১০:৪৪
  • ৫৩৪

 বিয়ে নিয়ে পরিবারের সাথে মনোমালিন্যে, গলায় ফাঁস দিল কিশোরী

বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাকানিয়া কালামিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম কুনছুমা ছিদ্দীকা হুমাইরা (১৭)। সে ওই এলাকার মোহাম্মদ ইসমাইলের মেয়ে।

তবে বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সঙ্গে ওই কিশোরীর মনোমালিন্য চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ওই কিশোরীর সঙ্গে পরিবারের মনোমালিন্য চলছিল। মনোমালিন্যের বিষয়ে অভিমান করে ওড়না গলায় পেঁচিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।

খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এর পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111386 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 07:48:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group