• হোম > ঢাকা | বাংলাদেশ > অভিযানে গ্রেফতার ৭৬

অভিযানে গ্রেফতার ৭৬

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২
  • ৬৭৩

 অভিযানে গ্রেফতার ৭৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫,৭৪৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম ১৩২ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৫ গ্রাম গাঁজা ও ৩৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা হয়েছে।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111552 ,   Print Date & Time: Friday, 7 August 2026, 04:57:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group