• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > ইয়াবা পাচারকালে চালক ও সহযোগী আটক

ইয়াবা পাচারকালে চালক ও সহযোগী আটক

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৬
  • ৬১০

 ইয়াবা পাচারকালে চালক ও সহযোগী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় ২২ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ অ্যাম্বুলেন্সের চালক ও সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭।

আটককৃতরা হলেন- সদরঘাট থানার মতিয়ারপুল এলাকার চালক মো. শাহিদ সোহেল (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্ষ্যংখালীর শিমুল শর্মা (২৩)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য সীতাকুণ্ড থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্স যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে ফেনীর দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা চট্টগ্রা মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে থামানোর সংকেত দেয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্সটির চালক ও সহযোগী সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
এ সময় তাদের হেফাজতে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর রাখা ট্রাভেল ব্যাগ থেকে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111554 ,   Print Date & Time: Friday, 31 July 2026, 03:34:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group