• হোম > আন্তর্জাতিক > হেলিকপ্টার থেকে মানুষ ঝোলার রহস্য উন্মোচন!

হেলিকপ্টার থেকে মানুষ ঝোলার রহস্য উন্মোচন!

  • শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৬
  • ৬২০

 হেলিকপ্টার থেকে মানুষ ঝোলার রহস্য উন্মোচন!

আফগানিস্তানের হেলিকপ্টারে বাঁধা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয় গত মঙ্গলবার।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কান্দাহারে তালিবানরা ওই ব্যক্তিকে হেলিকপ্টারে ঝুলিয়ে মেরে ফেলেছে।

ওই ব্যক্তির অপরাধ, তিনি আমেরিকানদের জন্য দোভাষীর কাজ করতেন। খবর উইয়ন নিউজের।

কিন্তু ওই ভিডিও নিয়ে শুরু থেকেই রহস্য দানা বাঁধছিল। যে ব্যক্তিকে হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তিনি কি জীবিত না মৃত, তা নিয়ে সংশয় ছিল বিশ্বের সংবাদমাধ্যমে।

অবশেষে জানা গেল, ঘটনাটি মিথ্যা। বিভিন্ন সূত্র খতিয়ে দেখার পর বুম লাইভ জানিয়েছে, ওই ব্যক্তি আসলে একজন তালেবার যোদ্ধা।

কান্দাহারের গভর্নরের অফিসে তালেবানের পতাকা লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। অবশেষে সেই রহস্যের জট খুলল।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111584 ,   Print Date & Time: Saturday, 16 May 2026, 10:18:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group