• হোম > ক্রিকেট | খেলা > সম্ভাব্য একাদশ তৃতীয় ম্যাচে বাংলাদেশের

সম্ভাব্য একাদশ তৃতীয় ম্যাচে বাংলাদেশের

  • রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১৬
  • ৪৫৩

 সম্ভাব্য একাদশ তৃতীয় ম্যাচে বাংলাদেশের

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল ২ ম্যাচ হাতে থাকতেই নিঃসন্দেহে সিরিজ নিশ্চিত করতে চাইবে। টানা জয়ের পেছনে মূলমন্ত্র আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স।

স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, ‘বাংলাদেশের সাফল্যের পেছনে কাজ করছে আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স। আমার কাছে মনে হয় আমাদের সফল হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ফিল্ডার্স বলেন সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং টিম হিসেবে খেলতেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’

বাংলাদেশ যতোই আত্মবিশ্বাসী হোক না কেন ছেড়ে কথা বলবে না নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে উইকেটের পরিবর্তন না হতেই কিউইরা লড়ে ইনিংসের শেষ বল পর্যন্ত। তাই লড়াই করেই যে জিততে হবে একপ্রকার বার্তা দিয়ে রেখেছে সফরকারী দল। দিন যতো যাবে কিউইরা পরিবেশের সঙ্গে ততোটা মানিয়ে নেবে; যেটির জন্য প্রস্তুত থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111615 ,   Print Date & Time: Sunday, 15 March 2026, 05:09:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group