• হোম > বাংলাদেশ > ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০১
  • ৫৯২

 ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শনিবার থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে। এ বিক্রয় কার্যক্রম ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি ভর্তুকি মূল্যে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111635 ,   Print Date & Time: Friday, 29 May 2026, 04:07:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group