• হোম > বাংলাদেশ | রাজশাহী > করোনা কেড়ে নিল ১০ জনের প্রাণ রাজশাহীতে

করোনা কেড়ে নিল ১০ জনের প্রাণ রাজশাহীতে

  • রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৩
  • ৬২৩

 করোনা কেড়ে নিল ১০ জনের প্রাণ রাজশাহীতে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী রয়েছেন।

এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন। এছাড়া আগস্ট মাসে মৃতের সংখ্যা ছিল ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৪৫ জন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111637 ,   Print Date & Time: Thursday, 16 April 2026, 11:06:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group