• হোম > বাংলাদেশ > ময়নামতিতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

ময়নামতিতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

  • শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫
  • ৫৩২

ময়নামতিতে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

কুমিল্লার ময়নামতিতে পাথরবোঝাই ট্রাকের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখি পাথরবোঝাই ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিক্সা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত রিকশাচালক ইসমাইল হোসেন সাগরের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামে, যাত্রী আব্দুল আহাদের বাড়ি হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকায়, অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক, ট্রাকের চালক, হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112018 ,   Print Date & Time: Tuesday, 19 May 2026, 08:45:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group