• হোম > আইন-অপরাধ > কাউখালীতে ২শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

কাউখালীতে ২শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

  • বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৭
  • ৫২৪

 কাউখালীতে ২শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার দুপুরে দুই্শত পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই আবু সালেহ, এসআই মনির, এএসআই সোহেল, এএসআই মিজান এর নেতৃত্বে উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের মেইন গেটের সম্মূখ থেকে পাশ্বর্তী নেছারাবাদ থানার জগন্নাথকাঠী গ্রামের মতিউর রহমান এর ছেলে সুমন আহম্মদ (৪২) ও একই গ্রামের মুছ আকন এর ছেলে রাসেল আকন (২৫) কে দুইশত পিচ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

এ সময় তাদের ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112167 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 09:58:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group