• হোম > ঢাকা | বাংলাদেশ > হাজির করা হবে আদালতে ইভ্যালির রাসেলকে

হাজির করা হবে আদালতে ইভ্যালির রাসেলকে

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১
  • ৫৮৪

 হাজির করা হবে আদালতে ইভ্যালির রাসেলকে

ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে আজ।

বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তার স্ত্রীর রিমান্ড নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৭ সেপ্টেম্বর গুলশান থানার মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112440 ,   Print Date & Time: Monday, 4 May 2026, 05:59:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group