• হোম > বাংলাদেশ | ময়মনসিংহ > ধানক্ষেতে বৃদ্ধের গলাকাটা লাশ

ধানক্ষেতে বৃদ্ধের গলাকাটা লাশ

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৩
  • ৬৫১

 ধানক্ষেতে বৃদ্ধের গলাকাটা লাশ

নান্দাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের পাশে গলাকাটা এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন লাশটি দেখতে সেখানে ভিড় করে।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112457 ,   Print Date & Time: Tuesday, 24 March 2026, 02:11:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group