• হোম > বিনোদন > ১০ বছর পর আবার জুটি হচ্ছেন মাহিরা-আতিফ

১০ বছর পর আবার জুটি হচ্ছেন মাহিরা-আতিফ

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৭
  • ৫১৩

 ১০ বছর পর আবার জুটি হচ্ছেন মাহিরা-আতিফ

১০ বছর পর আবার একসাথে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও গায়ক আতিফ আসলাম। আতিফ আসলামের নতুন মিউজিক ভিডিও ‘আজনাবি’তে আবার জুটিবদ্ধ হচ্ছেন তারা।

রোববার আতিফ আসলাম নিজের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একসাথে তার মুক্তি পেতে যাওয়া ‘আজনাবি’ গানের পোস্টার শেয়ার করেন। আতিফ ও মাহিরার ছবিযুক্ত এই পোস্টারের ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেন, ‘১০ বছর পর একত্রে ফিরছি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মিউজিক ভিডিওর সংক্ষিপ্ত টিজার শেয়ার করেন।

এর আগে ২০১১ সালে ‘বোল’ সিনেমার মাধ্যমে আতিফ আসলাম ও মাহিরা খানের চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি সেই সময় প্রচুর দর্শকপ্রিয়তা অর্জন করে।

সিনেমায় আতিফ-মাহিরা জুটি বিপুল জনপ্রিয়তা পেলেও এর পর তাদের আর একত্রে কোনো কাজ করা হয়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112459 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 10:15:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group