• হোম > আইন-অপরাধ | বাংলাদেশ > বিমানবন্দর রেল স্টেশনে গাঁজাসহ নারী গ্রেফতার

বিমানবন্দর রেল স্টেশনে গাঁজাসহ নারী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩
  • ৬৯৪

 বিমানবন্দর রেল স্টেশনে গাঁজাসহ নারী গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে দুই কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতার ওই নারীর নাম রুমি (৪০)।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। রুমির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায়। তার স্বামীর নাম জহিরুল।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রী ছিল রুমি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেল স্টেশনের নামার সঙ্গে সঙ্গেই তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে দুই কেজি জব্দ করা হয়।
বিমানবন্দর রেল-স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় রুমিকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112472 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 07:11:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group