• হোম > ঢাকা | বাংলাদেশ > শাহজালাল বিমানবন্দরে ২৫ স্বর্ণের বার জব্দ

শাহজালাল বিমানবন্দরে ২৫ স্বর্ণের বার জব্দ

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬
  • ৬০০

 শাহজালাল বিমানবন্দরে ২৫ স্বর্ণের বার জব্দ

স্বর্ণের বার পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। আটক ব্যক্তির নিকট থেকে দুই কোটি টাকা মূল্যের ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

আটক মো: রিপন কুমিল্লা জেলার বাসিন্দা।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রতিরোধমূলক দল) মো: সানোয়ারুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রিয়াদ থেকে আসার পর রাত ১১টা ১৫ মিনিটের দিকে রিপনকে বিমানবন্দরে আটক করেন।

তিনি বলেন, ‘তল্লাশির পর, আমাদের কর্মকর্তারা তার জ্যাকেটের ভেতরে লুকানো ২.৯৯ কেজি ওজনের ২৫টি সোনার বার খুঁজে পেয়েছেন। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।’

রিপনকে পরে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112480 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 12:18:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group