• হোম > > বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে

  • রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২
  • ৬২৯

 বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে প্রাণঘাতি এই ভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৩৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় আড়াই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৫৬ হাজার ৫২৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৭২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ ১৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ২২ লাখ ৪৮ হাজার ৩৯৯ জনে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112537 ,   Print Date & Time: Monday, 29 June 2026, 05:25:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group