• হোম > খেলা | ফুটবল > জোড়া গোলে পোর্তোকে উড়িয়ে দিল লিভারপুল

জোড়া গোলে পোর্তোকে উড়িয়ে দিল লিভারপুল

  • বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫
  • ৫৬৮

 জোড়া গোলে পোর্তোকে উড়িয়ে দিল লিভারপুল

প্রতিপক্ষে মাঠ নাকি নিজেদের মাঠ বুঝতে দেয়নি লিভারপুল। পোর্তোর মাঠে তাদের একপেশী করে রেখে গোল উৎসবে মেতে উঠে মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনোরা। ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্সে পর্তুগালের দলটিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইয়ুর্গেন ক্লপের দল।

মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে লিভারপুল। দুটি করে গোল করেন সালাহ ও দ্বিতীয়ার্ধে তার বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। অন্য গোলটি করেন সাদিও মানের। স্বাগতিকদের একমাত্র গোলদাতা মেহদি তারেমি।

এই ম্যাচে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় আফ্রিকান হিসেবে ত্রিশ গোল করেন সালাহ।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112746 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 05:36:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group