• হোম > বাংলাদেশ > আবারও মৃত ডলফিন উদ্ধার কুয়াকাটা থেকে

আবারও মৃত ডলফিন উদ্ধার কুয়াকাটা থেকে

  • বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯
  • ৫৭০

 আবারও মৃত ডলফিন উদ্ধার কুয়াকাটা থেকে

কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বুধবার ভোরে আরও একটি ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ডলফিনটির দৈর্ঘ্য সাত ফুট বলে জানা যায়।

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু। পরে তিনি সংগঠনটির প্রধানকে জানান।

তিনি বলেন, ‘সকালে আমি মৃত ডলফিনটি দেখতে পাই। দেখে মনে হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে এটার মৃত্যু হয়েছে। আমাদের দাবি এটাকে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ বের করা হোক।

স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, রাতের জোয়ারের পানি সঙ্গে ডলফিনটি ভেসে আসতে পারে। মনে হচ্ছে সমুদ্রে মাছ ধরার জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে। কারণ এর মাথায় ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

ডলফিন রক্ষা কমিটির প্রধান রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কুয়াকাটা সৈকত ও তার আশেপাশে আজকেসহ চলতি বছর ২২টি মৃত ডলফিন ভেসে এসেছে। এ নিয়ে বনবিভাগ ও মৎস্য কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে। তারা ডলফিনগুলো কি কারণে মারা যাচ্ছে তার সঠিক কারণ বের করার আশ্বাস দিয়েছেন এবং ডলফিন সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, বলেন, কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। এ জন্য কিছু অংশ রেখে ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে ।

সূত্র: বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112780 ,   Print Date & Time: Tuesday, 17 February 2026, 01:43:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group