• হোম > বিনোদন > চিরকুট লিখে অভিনেত্রীর আত্মহত্যা

চিরকুট লিখে অভিনেত্রীর আত্মহত্যা

  • শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ১০:২৩
  • ৫৭৩

 চিরকুট লিখে অভিনেত্রীর আত্মহত্যা

চিরকুট লিখে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা করেছেন এক অভিনেত্রী। মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যার পথ বেছে নেন বলেও চিরকুট লিখে রেখেন ওই অভিনেত্রী।

ভারতের কন্নড়ের টেলিভিশনের অভিনেত্রী সৌজন্যের লাশ বৃহস্পতিবার বেঙ্গুলুরু থেকে উদ্ধার করা হয়। তার লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ২৫ বছর বয়সী ওই অভিনেত্রী নিজের আত্মহত্যার কারণ বলে গেছেন।

মাকে উদ্দেশ করে তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমাকে ক্ষমা কোরো। আমি কথা দিয়েছিলাম জীবনে কখনো এমন বোকার মতো কাজ করব না। কিন্তু আমার আর কিছুই করার ছিল না। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে গিয়েছিলাম।

তার বাড়ি কন্নড়ের কোদাগু জেলায়। কিন্তু তিনি বেঙ্গালুরুতেই থাকতেন। চার পৃষ্টার ওই চিঠিতে তিনি বার বার মা-বাবার পাশাপাশি পরিবারের অন্য সদস্য ও বন্ধুদের কাছেও ক্ষমা চেয়েছেন।

করোনা মহামারী শুরু হওয়ার পর অনেকের মতো অভিনয় জগতের মানুষও কঠিন সময় পার করছেন। অনেকেই অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন। বেশ কয়েকজন অভিনয় শিল্পী এসব নিয়ে মুখও খুলেছেন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112939 ,   Print Date & Time: Thursday, 6 August 2026, 01:52:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group