• হোম > আন্তর্জাতিক > নিজেকেই খুঁজছিলেন ‘নিখোঁজ’ ব্যক্তি উদ্ধারকারীদের সঙ্গে

নিজেকেই খুঁজছিলেন ‘নিখোঁজ’ ব্যক্তি উদ্ধারকারীদের সঙ্গে

  • শনিবার, ২ অক্টোবর ২০২১, ০৮:৩৫
  • ৫৪৭

 নিজেকেই খুঁজছিলেন ‘নিখোঁজ’ ব্যক্তি উদ্ধারকারীদের সঙ্গে

নিখোঁজ এক ব্যক্তিকে তন্ন তন্ন করে খুঁজছিলেন উদ্ধারকারী দল। হঠাৎ খোঁজ মিলল ‘নিখোঁজ’ ব্যক্তির। উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দিয়ে নিজেকেই খুঁজছিলেন তিনি!

তুরস্কের বুরশা প্রদেশে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন বেইহান মুতলু (৫০) নামে এক ব্যক্তি। সে সময় তিনি মদ্যপ ছিলেন। দীর্ঘ সময় পার হওয়ার পরও ওই ব্যক্তির কোনো খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ও বন্ধুরা স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। তার খোঁজে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়।

জঙ্গলে উদ্ধারকারী দলের সঙ্গে দেখা হয় বেইহানের। তিনি উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেন। কিন্তু উদ্ধারকারী দল যখন অনেক খোঁজাখুঁজির পর বেইহানের নাম ধরে ডাকেন, তখন তিনি সাড়া দেন।

উদ্ধারকারী দলের সদস্যরা বিবৃতি নেওয়ার জন্য তাকে সরিয়ে নিয়ে যান। পরে পুলিশ তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন। অবশ্য এজন্য তাকে জরিমানা করা হয়েছে কী না তা যায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112972 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 09:13:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group