• হোম > বাংলাদেশ > গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ

গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ

  • শনিবার, ২ অক্টোবর ২০২১, ১০:৩২
  • ৫৪৭

গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ

গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীতে গভীর রাতে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এসএম আহাদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই গৃহবধূ মামলা করেছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় তাকে আসামি করে মামলা করা হয়। তবে ঘটনার পর থেকে আহাদ পলাতক রয়েছে।

শনিবার রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আহাদ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের এসএম কবীরের ছেলে।

ওই গৃহবধূর অভিযোগ, আহাদ দীর্ঘদিন ধরে তাকে গোপন প্রস্তাব দিচ্ছিল। এতে ওই গৃহবধূ রাজি না হলে তার ঘরের আশপাশে আহাদ ঘোরাঘুরি করতো।

গত মঙ্গলবার রাত ৩টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আহাদ তার গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে দেয়। এতে করে সে মাথায় প্রচুর আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যান। ওই সময় তার মুখ আটকে ধরে আহাদ তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই গৃহবধূ চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মেজবাহ উদ্দিন শনিবার যুগান্তরকে বলেন, ঘটনার পর থেকে আসামি আহাদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112983 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 03:20:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group