• হোম > ঢাকা | বাংলাদেশ > যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর

যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর

  • মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ১৪:৫৮
  • ৫৭১

 যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলে যাওয়া আসার পথে যৌন হয়রানির শিকার হয়ে এর প্রতিবাদ করায় অটোভ্যান থেকে নামিয়ে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মারধর করা হয়।

এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা ও অটোভ্যানচালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী অটোভ্যানযোগে স্কুলের আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০) মিলে ওই স্কুলছাত্রীকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করেন। পরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসে ওই স্কুলছাত্রী ঘটনার প্রতিবাদ করে। তখন বখাটেরা ভ্যানের গতিরোধ করে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি দিতে থাকে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113183 ,   Print Date & Time: Monday, 8 June 2026, 04:40:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group