• হোম > আইন-অপরাধ > নারী মাদককারবারি গ্রেপ্তার ৭ লাখ টাকার হেরোইনসহ

নারী মাদককারবারি গ্রেপ্তার ৭ লাখ টাকার হেরোইনসহ

  • বুধবার, ৬ অক্টোবর ২০২১, ১৪:৩৪
  • ৫৮৫

 নারী মাদককারবারি গ্রেপ্তার ৭ লাখ টাকার হেরোইনসহ

ঢাকা জেলার সাভার এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ একজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম-মোছা.রুমা আক্তার (৩৭)। র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে রুমা আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭৭ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে এনে সাভার, আশুলিয়াসহ আশেপাশের এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছিল। এই নারীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন জিয়াউর রহমান।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113230 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 11:05:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group