• হোম > জাতীয় > অরুণ বসু আর নেই

অরুণ বসু আর নেই

  • বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ১১:১৮
  • ৫৭৭

অরুণ বসু আর নেই

সাংবাদিক অরুণ বসু আর নেই। তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কোভিড-১৯ সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ থেকে সেরে ওঠার পর তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113254 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 05:18:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group