• হোম > ঢাকা | বাংলাদেশ > নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

  • বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৮:৫৯
  • ৫০৭

 নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

রাজবাড়ীতে একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে জিয়াউল হক জিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জেলা সদরের সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত জিয়া রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের লোকমান প্রমাণিকের ছেলে।

তার খালাতো ভাই আক্কাস বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যার দিকে সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকার একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে চিলেকোঠার কাজ করছিলেন জিয়া। এ সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মানসুবা তাবাচ্ছুম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: খোকন জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113629 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 11:04:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group