• হোম > বাংলাদেশ > আটটি স্বর্ণের বারসহ আটক ১

আটটি স্বর্ণের বারসহ আটক ১

  • শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ০৯:৩৮
  • ৫১৭

 আটটি স্বর্ণের বারসহ আটক ১

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আটটি স্বর্ণের বারসহ গুলজার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার রাত ৭টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজার প্রবেশ মুখে বিদ্যুতের কাঠের স-মিলে স্বর্ণের বারসহ গোলজার রহমানকে আটক করা হয়।

আটক গোলজার রহমান কাটলা ইউপির দক্ষিণ দামোদারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।

বিরামপুর থানা ওসি সুমন কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তঘেঁষা কাটলা বাজারে স্বর্ণের বারসহ বেশ কয়েকজন ঘোরাফেরা করছে- এমন সংবাদের ভিত্তিতে কাটলা প্রবেশ মুখে বিদ্যুতের কাঠের স মিলে গোলজার হোসেনের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

গোলজার ওই মিলের কাঠের গুড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করেন। এই সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে আটটি স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113659 ,   Print Date & Time: Sunday, 17 May 2026, 02:07:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group