• হোম > বাংলাদেশ | ময়মনসিংহ > মধু সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

মধু সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

  • মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১১:২৯
  • ৬১২

মধু সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় গাছের গর্ত থেকে মধু সংগ্রহ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে সাইফুল ইসলাম সাদু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে উপজেলার নারাঙ্গী গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারাঙ্গী গ্রামের মোহাম্মদ আলী মাহার ছেলে সাইফুল ইসলাম সাদু বাড়ির পাশে একটি গাছের গর্তে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যান। এ সময় বিষধর সাপে কামড় দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাথের লোকজন বাড়িতে নিয়ে গেলে সকালে তিনি মারা যান।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113891 ,   Print Date & Time: Friday, 7 August 2026, 02:45:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group