• হোম > বিনোদন > আরিয়ানকাণ্ডে নতুন মোড়, পুণে থেকে সাক্ষী কিরণ গোসাভি আটক

আরিয়ানকাণ্ডে নতুন মোড়, পুণে থেকে সাক্ষী কিরণ গোসাভি আটক

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১০:৫৫
  • ৫৬৩

 আরিয়ানকাণ্ডে নতুন মোড়, পুণে থেকে সাক্ষী কিরণ গোসাভি আটক

মুম্বাইয়ে প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ।

পুণে পুলিশের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেছেন, মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।

২০১৮ সালের একটি প্রতারণা মামলায় গোসাভির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে পুণে পুলিশ।

পুলিশের দাবি, তার পর থেকেই খোঁজ মিলছিল না তার। দিন কয়েক আগে ‘নিখোঁজ’ গোসাভি জানিয়েছিলেন মহারাষ্ট্রে তিনি ‘আতঙ্কে’ রয়েছেন। উত্তরপ্রদেশে লখনৌয়ে আত্মসমর্পণের কথা বলেছিলেন তিনি। যদিও পরে গোসাভির সেই দাবি নাকচ করে পুলিশ।

মুম্বাইয়ের প্রমোদতরীতে এনসিবি যখন হানা দিয়েছিল তখন সেখানে গোসাভি উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠেছে। পরে এনসিবির অফিসে আরিয়ান খানের সঙ্গে সেলফি তোলেন তিনি।

দুই জায়গার ছবি-ভিডিও জানান দেয় শাহরুখপুত্রের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি। রোববার গোসাভির দেহরক্ষী হিসাবে দাবি করা এক ব্যক্তি ঘুষ সংক্রান্ত লেনদেনের অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে।

প্রভাকর সইল নামে ওই ব্যক্তি দাবি করেন, টেলিফোনে ২৫ কোটি টাকা ঘুসের বিষয়টি নিয়ে গোসাভিকে কথা বলতে শুনেছিলেন তিনি।

সেই ২৫ কোটির মধ্যে আট কোটি টাকা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথাও না কি হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেন গোসাভি।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113992 ,   Print Date & Time: Sunday, 18 October 2026, 11:06:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group