• হোম > খেলা > বরখাস্ত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান

বরখাস্ত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১১:১৫
  • ৫৬৫

 বরখাস্ত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়েছে। রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মার্কার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা। আর এর কয়েক ঘণ্টা পরই রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাবটি বলে, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন।… ক্লাবকে সার্ভিস দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113999 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 08:02:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group