• হোম > বাংলাদেশ > রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ডাকাত আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ডাকাত আটক

  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ০৯:৪৪
  • ৫০৮

 রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে ২৪নং লেদা ক্যাম্প থেকে ডাকাত দলের সক্রিয় সদস্যকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

আটক ব্যক্তি হলেন-উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ ক্যাম্পের ব্লক-বি/১, এফসিএন-২৫৯৮১৫ এর মো. সিদ্দিকের ছেলে মো. জুবায়ের (৩০)।

১৬ আর্মড পু্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকালে এপিবিএন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ক্যাম্প থেকে ডাকাত দলের সহযোগী রোহিঙ্গা জুবায়ের (৩০) কে তার শেড থেকে আটক করা হয়। সে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সোর্স হিসেবে কাজ করতো।

এর আগে পিস্তল হাতে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

তিনি আরো জানান,আটক রোহিঙ্গাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114087 ,   Print Date & Time: Thursday, 5 March 2026, 01:20:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group