• হোম > বিনোদন > নভেম্বরেই বিয়ে

নভেম্বরেই বিয়ে

  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১, ১৭:২১
  • ৫৫১

নভেম্বরেই বিয়ে
বলিউডে বিয়ের সিজন শুরু। একদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জোর গুঞ্জন। অন্যদিকে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়েও তুমুল জল্পনা। তবে এরই মাঝে রটে গেল নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। অভিনেত্রী পত্রলেখার সঙ্গে ১০ বছর ধরে প্রেম করার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজকুমার। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটি। পত্রলেখা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ‘লাভ সেক্স ধোকা’ ছবি দেখার পরই ভাল লেগেছিল রাজকুমারকে। তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম।

স্মার্টফোনের স্ক্রিন প্রটেক্টর: বাঁচায়তো না, উল্টো ক্ষতি করে!
বহু বছর ধরে লিভ ইন রিলেশনেও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। তবে বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান করছিলেন না এই জুটি। রাজকুমার জানিয়েছিলেন, ক্যারিয়ারটা সামলে নিয়েই দুজনে বিয়েটা করবেন। সেই কথামতোই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ছবি ‘হাম দো হামারে দো’। এই ছবিতে রাজকুমারের বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন। রাজকুমারের এই ছবির প্রেক্ষাপট বিয়ে। ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নজর কাড়েন রাজকুমার। তবে আপাতত, সিনেমার বাইরে গিয়ে বাস্তব জীবনেও পরিবার শুরু করতে চলেছেন রাজকুমার, তার প্রমাণ এই রটে যাওয়া খবর।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114164 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 08:16:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group