• হোম > বিনোদন > ট্রোলের জবাব

ট্রোলের জবাব

  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১, ১৭:৩১
  • ৪৭৮

 ট্রোলের জবাব

সামনে মালদ্বীপের নীল সমুদ্র। তারই সামনে টিয়া সবুজ রঙের পোশাকে দেখা গেল শুভশ্রীকে। খোলামেলা পোশাকে অনাবৃত উরু। চোখে রোদ চশমা। ক্যামেরার সামনে এভাবেই পোজ দিয়েছেন নায়িকা। শনিবার সকালে শুভশ্রীর এমনই ছবিতে কাবু নেটপাড়া। বেশকিছুদিন আগে ছোট যুবানকে সঙ্গে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকেই নানান মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকা দম্পতি।

স্মার্টফোনের স্ক্রিন প্রটেক্টর: বাঁচায়তো না, উল্টো ক্ষতি করে!
কখনও হোটেলের পুলে জলকেলির ছবি, কখনও বা ছোট যুবানকে নিয়ে সুইম স্যুটে দেখা গেছে অভিনেত্রীকে। যে সমস্ত পোস্ট নিয়ে কিছু লোকজন আবার ট্রোল করতেও ছাড়েননি। ভারী চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে এদিন খোলামেলা পোশাকে হট লুকে যেন সে সব সমালোচনারই জবাব দিলেন অভিনেত্রী। ছবি পোস্ট করে শুভশ্রীর ক্যাপশান, সমুদ্রের গর্জন হল আত্মার সঙ্গীত। মা হওয়ার পর ইতিমধ্যেই শ্যুটিং সেটে ফিরেছেন শুভশ্রী। রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে বসা ছাড়াও খুব শীঘ্রই ছবির কাজেও হাত দিতে চলেছেন তিনি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114170 ,   Print Date & Time: Thursday, 25 June 2026, 12:35:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group